Connect with us

Uncategorized

জনগণের কাছে গিয়ে ব্যক্তিগত মত ভাবের সংযোগ স্থাপন করতে হবে- গৌতম দাশ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছে ১৫ দফা দাবি নিয়ে সেপ্টম্বর মাস ব্যাপী রাজ্যে আন্দোলন করার এবং সব রাজ্যের কর্মীদের প্রতিবাদ কর্মসূচির সেপ্টেম্বর মাসে পালন করার কথা বলা হয়েছে। কারণ এই দাবিগুলি জনগণের স্বার্থে বলে জানান সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। রাজ্যের বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে যত বেশি জনগণের কাছে যাওয়া যায়। ব্যক্তিগত মত ভাবের সংযোগ সাথে স্থাপন করতে হবে। সরকারের কাছে দাবি জানানো হবে কোভিড টিকা উৎপাদন বৃদ্ধি করা জন্য। কারন মানুষ কোভিড টিকাকরণের প্রথম ডোজ পেলেও, দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছে না। সরকার রাষ্ট্রীয় সংস্থাগুলিকে টিকাকরণের লাইসেন্স দিয়ে উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরী। কারণ সরকার মাত্র দুটি সংস্থাকে টিকা উৎপাদনের লাইসেন্স দিয়েছে। বাকি সমস্ত রাষ্ট্রয়ত্ত সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়নি। তাই সরকারের অবিলম্বে সে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে লাইসেন্স দিয়ে পর্যাপ্ত পরিমাণে টিকার ব্যবস্থা করার দাবি জানানো হবে। এবং কোভিডে যাদের মৃত্যু হয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। বিশেষ করে কোভিড বুলেটিন সংশোধন করতে হবে। সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরতে হবে শুক্রবার দুপুরে মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। রেগা মজুরি ছয় শতাধিক টাকা করতে হবে। বছরে ২০০ দিন কাজ ধার্য করতে হবে। বিজেপি আইপিএফটি কর্মীদের রেগা মজুরি লোট করা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। রেগা মজুরি নিয়ে রাজ্যে রেগার শ্রমিকরা প্রায়ই আন্দোলন করতে দেখা যায়। তাই শ্রমিকদের মজুরি বকেয়া রাখা যাবে না বলে দাবি জানান তিনি।