যথাযোগ্য মর্যাদায় রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের 113 তম জন্মদিন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যেকবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের 113 তম জন্মদিন পালন করা হয়। বৃহস্পতিবার আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রযতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন। উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ও কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এই দিন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য থাকাকালীন সময়ে রাজ্যের সকল অংশের জনগণের হয়ে কাজ করেছেন এবং উনার কারণেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। উনি যেভাবে রাজ্য শাসন করেছিলেন কোন রকম জাতি ভেদাভেদ ছিল না উনার সময়কালে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন করেছেন এখনো দেখার মত। কিন্তু সে গুলোকে নষ্ট করে ফেলেছে। তাই ওনার রাজত্বে কাজকর্মের প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...