কংগ্রেস ছেড়ে সবুজ শিবিরে নাম লেখালেন সুস্মিতা দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কংগ্রেস ছাড়ার পরই সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেসে যোগ নিয়ে জল্পনা বাড়ছিল। প্রসঙ্গত, ত্রিপুরার পাশাপাশি অসমেও মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। সেক্ষেত্রে সুস্মিতা দেবকে মুখ হিসেবে ব্যবহার করতে পারে এ রাজ্যের শাসকদল। সুস্মিতা দেবের মতো একজন নেতৃত্ব দল ছাড়ায় স্বভাবতই অবাক কংগ্রেসের বহু নেতা। শেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সবুজ বিগ্রেডে যোগ দিলেন শিলচরের নেত্রী। তারপরেই নবান্ন গেলেন তিনি। তৃণমূলের উত্তরীয় গলায় পরেই অভিষেকের সঙ্গে নবান্নে গেলেন সুস্মিতা। এর থেকেই স্পষ্ট সবুজ শিবিরে নাম লেখালেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...