শাসক দলের মুখে গণতন্ত্রের বুলি মন হচ্ছে ফ্যাসিস্ট – মানিক সরকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার সি আই টি ইউ সদর কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ওৱাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন মানিক সরকারকে সাংবাদিকরা তৃণমূল সাংসদদের উপর গতকাল ঘটে যাওয়া নৃশংস হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে মানিক সরকার বলেন, রাজ্যে এ ধরনের হামলা প্রতিদিন ঘটছে, কিন্তু যেসব যুবক এই ধরনের কাজে নিজেদের যুক্ত করছে, তাদের ভবিষ্যৎ কী হবে? বিজেপি তরুণদেরকে সহিংসতায় ব্যবহার করে শুধু তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যত নষ্ট করছে। তাছাড়া তিনি আরো বলেন যে কোন দলেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার, বিগত বামফ্রন্ট সরকারের আমলে এ ধরণের ঘটনা কেউ দেখেনি কেননা এরা আগেও এইভাবে ২,৩ বার এসেছিলো এবং নিজেদের দল তৈরী করে লড়াই করেছিল ফলাফল হয়ত ভালো করতে পারেনি , ঠিক এবার ফলাফল ভালো করার লক্ষে হয়তোবা নিজেদের সংগঠনকে মজবুত করতে রাজ্যে এসেছে আবার এরা , কিন্তু শাসক দল তা সহ্য করতে পারছে না কেননা মুখে গণতন্ত্রের বুলি উড়ালেও এদের মন হচ্ছে ফ্যাসিস্ট। সুতরাং শাসক দল যখন ভালো কাজ করছে তা কেউ অস্বীকার করছে না কিন্তু যখন কেউ বিরোধিতা করছে তা নিয়ে আলোচনা করুন আক্রমণ কেন করছেন বলে প্রশ্ন রাখেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...