কংগ্রেসের মায়া ভঙ্গ করে তৃণমূলে যোগদান শান্তনুর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কংগ্রেস শিবিরে ভাঙ্গন অব্যাহত। রাজ্যে তৃণমূল কংগ্রেসের পদার্পন হবার পর থেকেই কংগ্রেস শিবিরে যেন বিদ্যুৎপৃষ্ট হল। প্রথমে সুবল ভৌমিক , তারপর এন এস ইউ আই সভাপতি রাকেশ দাস , এবং আজ দেশের যুব আইকন সাংসদ অভিষেক ব্যানার্জী ও মমতা ব্যানার্জীর নেতৃত্বের উপর আস্থা রেখে ৩০জন যুব কংগ্রেসের সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি শান্তনু সাহা। তাদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক ও পশ্চিমবংগের তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুসহ অন্যান্যরা। এদিন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন শান্তনু সাহা যুব কংগ্রেসের হয়ে যুবদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন সবসময় , এবং ওনার এই অভিজ্ঞতা রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...