আগামী ২৪ ঘন্টার মধ্যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ৫০ শতাংশ নম্বর দিয়ে পাস করানোর ব্যবস্থা গ্রহণ না করে দপ্তর তবে বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামবে ছাত্রছাত্রীরা- সম্রাট রায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এন এস ইউ আই এর আহবানে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে ছাত্রনেতা সম্রাট রায় জানান সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের অকৃতকার্য আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের আন্দোলনের উপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং রক্তাক্ত করেছে। রাজ্যের অমানবিক শিক্ষামন্ত্রী অকৃতকার্য সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকর ফলাফল পুনরায় রিভিউ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত মানতে নারাজ অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের। তাই রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকের কাছে ছাত্র-ছাত্রীরা ডেপুটেশন প্রদান করছে। সরকার যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ৫০ শতাংশ নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বৃহত্তর আন্দোলন করতে রাস্তায় নামবে ছাত্রছাত্রীরা বলে অভিমত ব্যাক্ত করলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...