গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধারে সাফল্য কদমতলা থানার পুলিশের

Date:

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- উত্তর জেলার গোয়েন্দা শাখার কর্মী এবং কদমতলা থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধারে সাফল্য কদমতলা থানার পুলিশের। গতকাল গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা শাখার কর্মীরা এবং কদমতলা থানার পুলিশ লালছড়া ও নতুন বাজার মূল সড়কের উপর উৎপেতে বসে ছিল।সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসার সাথে সাথে নতুনবাজার এলাকায় টি আর ০৫ -৪৬৩৮ নাম্বারের একটি স্কুটি করে বিলেতি মদ নিয়ে আসছিল এক ব্যক্তি। পুলিশ তাকে দেখেই দাওয়া করলে চালক স্কুটি ফেলে চলে যায়।কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্কুটি সহ বিলাতি গুলি থানায় নিয়ে আসে। ২৬০ বোতল বিলাতী মদ উদ্ধার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি কৃষ্ণধন সরকার। উনি আরো জানান,কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। উনারা জানতে পেড়েছেন স্কুটি চালক রানা প্রতাপ দাস।তার বাড়ি নতুন বাজার এলাকায়।গোটা অভিযানের নেতৃত্ব ছিলেন কদমতলা থানার এস আই অপু দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...