আগামী সপ্তাহেই ঘোষণা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রিভিউ খাতার ফলাফল – ভবতোষ সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিগত কিছুদিন পূর্বে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল , এবং সেখানে মোট পরীক্ষার্থীর ৫০ শতাংশ ছাত্রছাত্রীকে পাশ করানো হয় বলে সূত্রের খবর। এই ফলাফলের পর যেসব ছাত্রছাত্রীরা পাশ করেনি তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দেয় পাশের দাবিতে , তাদের বক্তব্য এই মহামারীর কারণে যেহেতু পরীক্ষায় হয়নি তাহলে ফেল করেছি কিভাবে ? আর যারা পাশ করেছে তারা পরীক্ষা না দিয়ে কিভাবে পাশ করলো। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে নড়েচড়ে বসে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ এবং সিদ্ধান্ত নেওয়া হয় ফলাফল পুনরায় বিবেচনা করা হবে বলে। তারই পরিপ্রেক্ষিতে শুরু হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের কাজ , আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি ভবতোষ সাহা জানান আগামী শনিবারের মধ্যে এই মূল্যায়নের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে এবং যে ফলাফল দেওয়া হবে তাতে অধিকাংশ ছাত্রছাত্রীরা সন্তুষ্ট হবেন বলে আশা ব্যাক্ত করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...