সড়ক দুর্ঘটনার বলি তিন যুবক, নিহত এক, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচার বিল এলাকায়

Date:

তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় । সড়ক দুর্ঘটনা যেন কোন মতেই পিছু ছাড়তে চাইছে না । প্রতিদিনই কোথাও-না-কোথাও ছোট-বড়ো সড়ক দুর্ঘটনার খবর রয়েছেই শিরোনামে । ফের বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৩ যুবক । যদিও উল্লেখ্য, ঘটনাস্থলেই নিহত হয় ১ যুবক । জানা যায় নিহত ওই যুবকের নাম অর্জুন তাঁতি । পাশাপাশি অপর ২ যুবকের অবস্থা গুরুতর হওয়ায় রাজধানী আগরতলার রেফারেল জিবি হাসপাতালে চিকিৎসাধীন । তবে ওই নিহত যুবক অর্জুন তাঁতি পেশায় ছিলেন একজন ইন্ডিয়ান আর্মিতে চাকুরিরত । ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় আজ শুক্রবার বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ জাতীয় সড়কের উপর একটি বাইক ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্জুন তাঁতি নামে ওই ব্যক্তির । পাশাপাশি অপর ২ যুবক জাতীয় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় । তীব্র বিকট শব্দে ছুটে আসে স্থানীয় জনগণ । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস বিভাগের কর্মীদের । খবর পেয়ে তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । এইদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অর্জুন তাঁতি কে মৃত বলে ঘোষণা করে । এইদিকে আবার অপর ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসার পর তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে রাজধানী আগরতলার রেফারেল জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এইদিকে প্রতিদিনই তেলিয়ামুড়া মহাকুমার বিভিন্ন এলাকা জুড়ে ছোট বড়ো সড়ক দুর্ঘটনা জনিত ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশি প্রশাসন ব্যবস্থাকে নিয়েও শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে একপ্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...