গার্হস্থ্য হিংসার বলি গৃহবধূ , রাবার বাগান থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গার্হস্থ্য হিংসার বলি এক গৃহবধূ। আমতলী থানার অন্তর্গত মহেশখলা এলাকায় বর্মন পাড়া, নিজের বাড়ির পাশের রাবার বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত গৃহবধূর নাম আরনিকা দাস। স্বামীর নাম রাজু সিং। ঘটনার বিবরণে জানা যায় বাড়িতে প্রায়ই তার স্বামীর সাথে ঝগড়াঝাঁটি হত , এবং গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল ঐ গৃহবধূ। সকালে ঘুম থেকে উঠে তার মেয়ে দেখতে পায় তার মা আরনিকা দাসের ঝুলন্ত দেহ, সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। তারপর আমতলী থানায় জানানো হয় ও ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ এসে ঘটনা তদন্ত করে দেখছে আত্মহত্যা না কি হত্যা। এদিকে সংবাদ মাধ্যমের প্রশ্নোত্তরে মৃতার স্বামী নিজের স্ত্রীকে মারধর করার অভিযোগ কে অস্বীকার করে। এই নিয়ে মহেশখলা বর্মন পাড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...