কাকড়াবন শালগড়া মন্ডল এর উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

Date:

জনতার কলম, ত্রিপুরা ,উদয়পুর প্রতিনিধি :-
৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় গোমতী জেলার বিভিন্ন জায়গায়। এই বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে ৩৩ কাকড়াবন শালগড়া মন্ডল এর উদ্যোগে কিশোরগঞ্জ শিলঘাটী গ্রাম পঞ্চায়েতের ১৪ ও ১৫ নং বুথে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শনিবার সকালে ভারী বৃষ্টি কে মাথায় নিয়ে এদিন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা ও মহিলা মোর্চার কর্মীরা যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। দুইটি ধর্মীয় স্থান তথা মন্দির ও মসজিদ, দমকল অফিস ও বিজেপি দলীয় অফিসে সামনে গাছ লাগানো হয়। এদিন শতাধিক গাছ লাগানো হয় বলে জানিয়েছেন যুব মোর্চার নেতৃত্বরা। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে গোটা কাকড়াবন জুড়ে পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান এইদিন করা হয়েছে বলে জানান যুব মোর্চার কর্মীরা। বিশ্ব পরিবেশ দিবস কে যেভাবে সামনে রেখে আজ গাছ লাগিয়ে উদযাপন করা হয় তা বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকটাই জরুরি বলে মনে করছে পরিবেশ প্রেমীরা।

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...