ছোট মাল বোঝাই গাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার , পলাতক গাড়ির চালক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা বিরোধী অভিযানে আবারো বড় সাফল্য পেল রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যকে নেশামুক্ত করতে পুলিশ প্রশাসন দিবারাত্র এক করে কাজ করে গেলেও লক্ষ পূরণে ব্যার্থতায় পাচ্ছেন। রাজ্যে মহামারীর পরিস্থিতিতে করোনা কার্ফু চলাকালীন নেশা কারবারিরা রমরমাভাবে চালিয়ে যাচ্ছে নিজেদের কারবার। অভিযান চালিয়ে বেশ কিছু নেশা কারবারীকে আটক করলেও মূল অভিযুক্তকে এখনো আটক করতে সক্ষম হয়নি পুলিস। তাই রাজ্যের পুলিশ প্রশাসন নেশার বিরুদ্ধে নিজেদের অভিযান জারি রেখেছেন। জানা যায় শুক্রবার গোপন খবরের ভিত্তিতে বামুটিয়া বর্ডার সংলগ্ন তুফানিয়া লুঙ্গা এলাকা থেকে ছোট মাল বোঝাই গাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে এয়ারপোর্ট থানার পুলিশ। এদিন এসডিপিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সকাল প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর আসে যে তুফানিয়া লুঙ্গা এলাকা দিয়ে ছোট মাল বোঝাই গাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্য পাচারে বেরিয়েছে এবং খবর পাওয়ার পুলিশ অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে এবং সেখান থেকে যে পরিমান নেশাসামগ্রী পাওয়া গিয়েছে টা সিস্ করা হয়েছে বলে জানানোর পাশাপাশি উদ্ধারকৃত এই কফ সিরাপ এর বাজার মূল্য আনুমানিক বিষ লক্ষ টাকা হবে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...