করোনা পরিস্থিতিতে গরিবদের অন্নদাতা পূজন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারীর পরিস্থিতিতে জনস্বার্থে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন। তাছাড়া এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব ও। এবার এই মহামারীতে যুব কংগ্রেসের সভাপতিকে দেখা গেলো অন্য ভূমিকায় , মহামারী চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব মানুষদের মধ্যে বাড়ির রান্না করা খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসও। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস বলেন করোনা মহামারীর ফ্রন্টলাইন ওয়ারিয়র থেকে শুরু করে করোনা চিকিৎসায় না নিয়োজিত চিকিৎসক ও প্রশাসনের কর্মীদের মধ্যেও এই খাবার পরিবেশিত হচ্ছে বলে। কেননা এটা পূর্ব পরিকল্পিত ছিল যে মহামারীর পরিস্থিতিতে গরিবদের পাশে থাকবে যুব কংগ্রেস তারই পরিপ্রেক্ষিতে আজকের এই কর্মসূচি বলে অভিমত ব্যাক্ত করেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। এই ধরণের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানান যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...