পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

Date:

জনতার কলম ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শ্যামল দেবনাথ। ঘটনা, মঙ্গলবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন দক্ষিন মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড ত্রিপুরেশ্বরী কলোনী এলাকায়। আর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে শ্যামল দেবনাথ নামে এক ব্যক্তি বাড়ির পাশের একটি সেগুন গাছে গলায় গামছা লাগিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। বুধবার সকালে এই ঘটনা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশী লোকেরা। ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তি পেশায় দিনমজুর ছিলো বলে জানা যায়। পরিবারে স্ত্রী ছাড়া 13 বছরের এক ছেলে এবং 4 বছরের এক মেয়ে রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার রাতেও পরিবারে অশান্তি হয়েছিলো বলে জানা যায়। মৃত শ্যামল দেবনাথ এর শ্বশুর ও শাশুড়ি মিলে তার বাড়িতে এসে তাকে বেধররক মেরেছে বলে অভিযোগ। এর আগেও এমন ঘটনা আরও ঘটিয়েছে বলে জানা যায়। যার ফলে অশান্তি ও পারিবারিক কলহ থেকেই শ্যামল দেবনাথ এই ঘটনা ঘটিয়েছে বলে সকলের অভিমত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...