বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি দোকান , হতাহতের খবর নেই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি দোকান। ঘটনা মঙ্গলবার ভোররাতে আমবাসা জাতীয় সড়কে। জানা যায় একটি মালবাহী লরি চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে আমবাসা পূর্ত দপ্তরের ডাকবাংলা সংলগ্ন এলাকায় ধাক্কা দেয় একটি দোকানে। দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে কোন কর্মী না থাকাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে আমবাসা থানার পুলিস। এদিন দোকানের কর্ণধার এ ধরণের ঘটনা এর আগেও বহুবার সংঘটিত হয়েছে বলে জানান এবং প্রতিবারই ওর দোকানের সামনেই এই ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছেন। তাছাড়া রাত্রিবেলা লরি চালকরা যেভাবে বেপরোয়া হয়ে গাড়ি চালান তাতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে প্রবল এবং এই মুহূর্তে রাজ্যে করোনা কার্ফু চলছে প্রশাসনের টহলদারি রয়েছে রাস্তায় কিন্তু আশ্চর্যের বিষয় হল এটা যে প্রশাসনের টহলদারি থাকার সত্ত্বেও কিভাবে এই সংঘটিত হল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...