মহৎ কর্মসূচি পালনে এগিয়ে ছাত্রযুবরা, অনুপ্রেরণায় বয়স্করা- মানিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বর্তমানে মহামারী পরিস্থিতিতে কোন মুমূর্ষু রোগী কিংবা করোণা সংক্রমিত ব্যক্তির যেন রক্তের অভাবে মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রেখে বামপন্থী ছাত্র যুব সংগঠন রক্তদান শিবিরের মত মহান কর্মসূচি পালন করে চলছেন। তারই অঙ্গ হিসাবে রবিবার ডি ওয়াই এফ এবং এস এফ আই রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন মানিক সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই একই জায়গায় ২ বছর পূর্বে ছাত্র সংগঠন এসএফআইয়ের আয়োজিত রক্তদান শিবিরে শাসক দলের দুষ্কৃতিদের আক্রমণের কথা স্মরন করিয়ে দেন। তাছাড়া তিনি বলেন এ ধরনের আয়োজন ছাত্রযুবরাই করবে বয়স্করা শুধু অনুপ্রাণিত করবে নিজেদের ঘরের ছেলে মেয়েদের এ ধরনের কর্মসূচি পালনের ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে এবং এক সপ্তাহ পূর্বে একই অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি আবেদন রেখেছিলেন এ ধরনের কর্মসূচি ধারাবাহিকতা বজায় রেখে পালন করার, আজ এক সপ্তাহ পরে এই কর্মসূচিতে অংশ নিতে পেরে খুশী ব্যাক্ত করেন পাশাপাশি রক্তদানে এগিয়ে আসা ও রক্তদাতাদের অভিনন্দন জানান এবং সুস্বাস্থ্য কামনা করেন। এদিনের কর্মসূচিকে ঘিরে ছাত্র-যুবদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...