উদ্বোধন হলো সাব্রুম আদালতে নবনির্মিত ভবন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল মাধ্যমে সাব্রুম আদালতের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং মহামান্য হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি শ্রী অখিল আবদুল হামিদ কুরেশি-সহ বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করার। রাজ্যের আর্থিক স্থিতির মধ্যে দাঁড়িয়েই তা বাস্তবায়িত হবে। কোভিড সেই উদ্যোগে অন্তরায় সৃষ্টি করতে পারবে না। তাছড়া রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে রাজ্য সরকার বদ্ধপরিকর। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সেই কাজ নিরন্তর করে চলেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...