প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

Date:

জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধিঃ- ফাঁসিতে আত্মহত্যা প্রতিবন্ধী এক যুবকের। ঘটনা বিশালগড় মহাকুমার বাইদ্যাদিগি ধজনগর পঞ্চায়েত এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় গতকাল রোজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজ বাড়ির রান্না ঘড়ে আত্মহত্যা করে সে। পরবর্তী সময় পিতা নজরুল মিয়া বাড়িতে এসে অনেক ডাকাডাকি এবং উনার ফোন নাম্বারে ফোন করে কোন হদিস পায় নি এবং কিছুক্ষণ পরে দেখতে পাই রান্নাঘরের দরজা বন্ধ দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে প্রতিবন্ধী ছেলে সুমন মিয়ার নিথর দেহ। সঙ্গে সঙ্গে বিশালগড় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে যায় সেখান থেকে মৃত যুবককে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে আজ শনিবার ময়না তদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...