মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে নিয়ে এলাকায় চাঞ্চল্য

Date:

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা বিশালগড়ঃ- বিশালগড় মধ্য লক্ষীবিল এলাকায় এক মহিলাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায় গীতা রানী দাস বয়স পঞ্চাশ, উনাকে ষষ্ঠীর দিন শেষ বারের মত দেখেছিল এলাকাবাসী। কিন্তু সপ্তমীর দিন থেকেই মহিলাকে খুঁজে পাচ্ছেনা এলাকার জনগণ। দীর্ঘ এক সপ্তাহ পর মহিলার ঘরের দরজা জানালা বন্ধ থাকায় এলাকার লোকজনের মধ্যে সন্দেহ হয় এরপর লোকজন ঘরের দরজার সামনে গিয়ে মহিলাকে ডাকাডাকি শুরু করে কিন্তু মহিলা কোন সাড়াশব্দ দিচ্ছে না। এরপর ঘরের সামনে থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে দুর্গন্ধ বেরিয়ে আসার পর এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গ্রামবাসীরা পরবর্তী সময়ে বিশালগড় পুলিশ স্টেশনে খবর দেয়। তারা ছুটে এসে মহিলার ঘরের দরজা জানালা ভেঙ্গে দেখতে পায় মহিলা ঘরের মধ্যে একাই বসে রয়েছে বর্তমানে মহিলা সুস্থ রয়েছে। এলাকার লোকজনের অভিযোগ এই মহিলার বিবাহ হয়নি এবং একটু মানসিক ভারসাম্যহীন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...