১৭ দফা দাবিতে বিডিও’র নিকট গণডেপুটেশান সিপিআই(এম) এর

Date:

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কিল্লা ব্লক ভিত্তিক ১৭ দফা দাবিতে কিল্লা ব্লকের বিডিও’র নিকট গণডেপুটেশান দেওয়া হয়। ছিলেন জিএমপি নেতা নরেশ জমাতিয়া, চন্দ্রহংস জমাতিয়া, অমৃত জমাতিয়া, টিওয়াইএফ নেতা জগৎ জমাতিয়া প্রমুখরা। ডেপুটেশানের আগে কিল্লা হাবুকমা সিপিআই(এম) অফিসের সামনে থেকে বিশাল মিছিল কিল্লা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক আধিকারিক অফিসের নিকট মিলিত হয়।দাবিগুলোর মধ্যে ছিল এডিসিকে অধিক ক্ষমতা দিতে হবে। উপজাতি এলাকা গুলোতে সরকারি স্কুল বন্ধ করা অথবা বেসরকারি করন করা যাবে না, বলে সিপিআইএম নেতৃত্ব আওয়াজ তুলে। ২০১৮ সালের বিধানসভা নিবাচনের পর থেকে এত বড় আকারের লাল সুনামির ঢেউ দেখেনি কিল্লাবাসী।

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...