Connect with us

Uncategorized

ক্রমে ক্রমে পাল্লা ভারী হচ্ছে শাসক দলের, বিরোধী শিবিরে অব্যাহত ভাংগন

Published

on

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- পুর নিগম ও এডিসি নির্বাচনের প্রাক্ মুহুর্তে চলছে দলত্যাগের হিড়িক। রবিবার আগরতলা পুর নিগমের ৪১ নং ওয়ার্ড এলাকার ১ নং বুথ এ চলে বিজেপি দলে যোগ দানের পর্ব। এদিন বিরোধি শিবির সিপিএম ছেড়ে ৩১ পরিবারের ১২১ জন ভোটার বিজেপি দলে যোগ দান করে।। তাদেরকে বরণ করে নেন দলীয় নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহরাঞ্চল জেলা সভাপতি ড অলক ভট্টাচার্য, তুষার কান্তি ভট্টাচার্য,আশিস পাল,অভিজিৎ ঘোষও কমল পালসহ অন্যান্য কর্মকর্তারা।