শশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মৃত্যু জামাইয়ের

Date:

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- শশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মৃত্যু হলো চব্বিশ বছরের এক যুবকের l মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ গোমতী জেলার গর্জি পুলিশ ফাঁড়ির বাঁশ বাগান এলাকায়। পুলিশ জানায়, মৃত যুবকের নাম সুধীর রঞ্জন নোয়াতিয়া , পিতা রামকৃষ্ণ নোয়াতিয়া ,বাড়ি দক্ষিণ জেলার মনপাথর পুলিশ ফাঁড়ির খুপিলং গ্রামে lসে শশুর বাড়িতে বেড়াতে এসেছিলো l আজ আচমকা ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাত পড়ে শশুর বাড়ি গর্জি বাঁশ বাগানের গোপাল কান্ত নোয়াতিয়ার বশত ঘরে l টিনের ছাউনি ভেদ করে বজ্রপাতে আঘাত পায় সুধীর রঞ্জন নোয়াতিয়া l ঘটনা স্থলেই মৃত্যু হয় l এর পরও তাকে দমকলের কর্মীরা হাসপাতালে নিয়ে যায় l চিকিৎসক শত চেষ্টা করে তাকে আর বাঁচতে পাড়ে নি l এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে l উল্লেখ, দুই বছর আগে গার্জির গোপাল কান্ত নোয়াতিরা মেয়ের সঙ্গে খোপিলং এর রাম কৃষ্ণ নোয়াতিয়ার ছেলের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল l তাদের কোন সন্তান নেই বলে জানা যায় l

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...