রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সুর সম্রাট শচিন দেব্বর্মনের জন্মবার্ষিকী

Date:

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হলো সুর সম্রাট শচীন দেববর্মনের জন্ম জয়ন্তী অনুষ্ঠান। এদিন তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুর সম্রাট শচীন দেব বর্মনের জন্ম জয়ন্তী অনুষ্ঠান হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিনের অনুষ্ঠানে শচীন দেব বর্মনের মূর্তিতে মাল্যদান করে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সুর সম্রাট শচীন দেব বর্মনের সংস্কৃতি চর্চা ও সংগীত জগতে ওনার যে কৃতিত্ব তা তুলে ধরেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান রাজ্যে একটি কালচারাল হাব 200 কোটি টাকা ব্যয়ে রাজ্যে নির্মাণ করার জন্য ১৫ ফিন্যান্স কমিশনে প্রস্তাব পাঠিয়েছেন বলে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত সংস্কৃতি ফুটে উঠবে এবং শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মন এবং ভূপেন হাজারিকার মত শিল্পীদের জীবনাদর্শ তুলে তুলে ধরতে পারবে বলে যার দরুন ভবিষ্যৎ প্রজন্ম সেই পথে পরিচালিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে বলে। তার জন্যই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...