বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে পালিত হল ভারত বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্মসূচি

Date:

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- সরকারি সম্পত্তি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে এবং সরকারী দপ্তরগুলো বেসরকারিকরণের প্রতিবাদে ও গরিব শ্রমজীবী মানুষদের মধ্যে ১০ কেজি করে চাল প্রদানসহ বেকারদের ৬ মাস ছয় মাস অবধি সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দেওয়ার দাবিতে বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে ভারত বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হয় রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে। এদিনে কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ সভাপতি মানিক দে গোটা দেশে শ্রমজীবী মানুষদের দ্বারা গঠিত লড়াই আন্দোলন কর্মসূচি তুলে ধরেন এবং রাজ্যে মানুষের গণতন্ত্রের অধিকার এবং বাক স্বাধীনতা অধিকার কেড়ে নিয়েছেন বর্তমান রাজ্য সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী আন্দোলন কর্মসূচিকে ঘিরে পুলিশের বাধা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের কাপুরুষতা উঠে এসেছে এবং এরা যে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তা প্রতিফলিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি, বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ভারত বাঁচাও মানুষ বাঁচাও’ কর্মসূচিকে ঘিরে সংগঠনের কার্যকর্তাদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবং আন্দোলন শেষে তাদেরকে গ্রেফতার করে পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়।

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...

রাজীব ভট্টাচার্যের হাত ধরে কলেজ টিলায় ডিএনএ ক্লাব উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজ্ঞানচর্চায় ছাত্রছাত্রীদের আগ্রহ...