রাতের অন্ধকারে সড়ক পথের দুই ধারে ফুলের বাগান তৈরী দুষ্কৃতীদ্বারা নষ্টের অভিযোগ

Date:

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- রাজ্য সরকার রাজ্যের সড়ক পথের দুই ধারে ফুলের বাগান তৈরী করে সৌন্দর্য্যান করার পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই মহতী কাজে দুষ্কৃতীরা নির্মীয়মান এই কাজ রাতের অন্ধকারে ভেঙে নষ্ট করে দিয়েছে l এতে সরকার ও দেশের সম্পদ নষ্ট হচ্ছে। যারা এই কাজ করছে তারা দেশের উন্নয়নের শত্রু। এমনই দাবি করেছে স্থানীয় জনগন। বৃহস্পতিবার রাতে এমনই একটি ঘটনা ঘটেছে গোমতী জেলার উদয়পুর মহকুমার উদয়পুর- কাঁকড়াবন সড়কে আদর্শ গ্রাম জামজুরি গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবীচর এলাকায়। ওই এলাকায় বনদপ্তরের উদ্যোগে ফুলবাগানের বাউন্ডারি ভেঙে ব্যাপক ক্ষতি করে দিয়েছে দুষ্কৃতীরা l শুধু তাই নয়,ফুলের চারা গাছগুলিও তুলে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা lএতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার আর্থিক ক্ষতি হয় l আজ সকালে কাজ করতে গিয়ে এই পরিস্থিতি দেখে কর্মীরা হতভম্ব হয়ে যায় l এর পর বনদপ্তর ও কাকড়াবন থানাকে খবর দেওয়া হয় l পরে কাকড়াবন ওসি এসে ঘটনার তদন্ত করে lএই ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে l

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...