যান দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি চালক সহ আহত ৬

Date:

জনতার কলম, ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের যান দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে । যান দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না । আজ তথা সোমবার আনুমানিক দুপুর ২ টা নাগাদ তেলিয়ামুড়ার চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় এক ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে । ঘটনার বিবরণে জানা যায়, TR 01 AR 0704 নম্বরের একটি বিয়ের বরযাত্রীর ইকো গাড়ি কুমারঘাট থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল বিয়ের বরযাত্রী নিয়ে । কিন্তু তেলিয়ামুড়ার চাকমাঘাট-স্থিত বিশ্বকর্মা মন্দিরের কাছাকাছি আসলে গাড়ি চালক গাড়ির গতি প্রচন্ড থাকার দরুন গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারে নি । ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ থেকে ২৫ ফুট খাদে পড়ে যায় । ঘটনাস্থলেই আহত হয় চালক সহ বরযাত্রী মোট ৬ জন । এদের মধ্যে :-

১) দুলাল দত্ত (৫৫) বাড়ি উদয়পুর ।
২) দীপঙ্কর দত্ত (৩২) বাড়ি চারিপাড়া ।
৩) আশীষ দাস (৩০) চালক, বাড়ি কাঁঠালতলী ।
৪) টুনু রাম দত্ত (৫৫) বাড়ি কাঠালতলী ।
৫) শুভ রাম দত্ত (৬০) বাড়ি
বেলাবন ।
৬) রুপালি দত্ত (২১) বাড়ি
চারিপাড়া, শিবির টিলা ।

এরা সকলেই গুরুতর আহত হয় । সঙ্গে সঙ্গেই এই দুর্ঘটনার খবর আসে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে । খবর পেয়েই অগ্নি নির্বাপক দপ্তরের তড়িঘড়ি করে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয় । তারা হল চালক আশিস দাস ও টুনু রাম দত্ত । আর বাকি ৪ জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ এই দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে ।।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...