স্টাইপেন্ড সহ ছাত্র-ছাত্রীদের নানান সমস্যার সমাধান ডেপুটেশনে মিলিত হলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উপজাতি সংগঠন

Date:

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- রাজ্যে লক ডাউন চলাকালীন ছাত্রছাত্রীরা কেউ ঘর থেকে বেরোতে পারেনি এবং সেই সুযোগে রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের অর্থের ৮০ শতাংশ আটকে রাখছেন এবং অন্যান্য প্রাপ্য সুযোগ সুবিধা আটকে রাখছেন বলে অভিযোগ এবিভিপি উপজাতি ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদিকা বনশ্রী দেববর্মার, তিনি আরো বলেন রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীদের নিয়ে যে ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে তা বন্ধ করে তাদের প্রাপ্য স্টাইপেন্ডসহ প্রাপ্য সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দেওয়া হোক. তাঁরই পরিপ্রেক্ষিতে এবিভিপি উপজাতি ছাত্র সংগঠন রাজধানীর লেক চৌমুহনিষ্ঠিত এসটি কর্পোরেশনের অধিকর্তার নিকট তাদের দাবিদাওয়া পূরণের দাবী নিয়ে এক ডেপুটেশনে মিলিত হন.

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...