স্মৃতি বনের উদ্বোধন করেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায়।

Date:

জনতার কলম,এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর বনদপ্তর এর উদ্যোগে টেপানিয়া গ্রামে প্রায় পাঁচ একর জমির উপরে গড়ে তোলা হবে উদয়পুর স্মৃতি বন। শনিবার দুপুর বারোটায় এই স্মৃতি বনের উদ্বোধন করেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রাম পদ জমাতিয়া ও বিপ্লব কুমার ঘোষ, সহ প্রমূখ। ছিলেন জেলা বনদপ্তরের আধিকারিক সহ বনদপ্তরের অন্যান্য কর্মচারীরা। এর উদ্বোধন করে মন্ত্রী শ্রীসিংহ রায় বলেন, এই স্মৃতি বনে যে কেউ তাদের পূর্বপুরুষদের নামে সুনির্দিষ্ট বৃক্ষরোপণ করতে পারবেন এবং তার পাশে পূর্বপুরুষদের নামাঙ্কিত স্থাপন করতে পারবেন। তবে অবশ্যই তার জন্য বনদপ্তর কর্তৃক নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। এই বৃক্ষকে সম্পূর্ণভাবে রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকবে বনদপ্তর। তিনি আরো বলেন উদয়পুর স্মৃতি বনকে আগামী দিনে একটি আদর্শ পর্যটন ক্ষেত্র ও পিকনিক স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...