লকডাউনের পরিস্থিতিতে হাত সাফায়ে ব্যস্ত চুরের দল , নিদ্রায় পুলিশ

Date:

ফের দুঃসাহসিক চুরির ঘটনা রাজধানীতে । জানা যায় রাজধানীর টি আর টি সি স্কাইলার্ক ক্লাব এলাকায় জয়ন্ত চৌধুরীর বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনটি ঘটে । বাড়ির মালিক জানান ভোর সকাল পনে ৭টায় উনি বাড়িতে এসে দেখেন বাড়ির গ্রিল কাটা , তারপর ঘরে ভেতরে ঢুকে দেখেন আলমিরা খোলা জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে , খবর দেওয়া হয় পশ্চিম থানায় , ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম থানার পুলিশ । ক্ষয়ক্ষতির পরিমান জানাতে গিয়ে বাড়ির মালিক বলেন দুটি ল্যাপটপ , একটি রান্নার গ্যাসের সিলিন্ডার ও স্বর্ণালংকারসহ নগদ ৩৫০০০ টাকা নিয়ে যায় চুরির দল। তিনি আরো বলেন এই মুহূর্তে রাজ্যের রাস্তাঘাটে সবসময় পুলিশি টহলদারি থাকার সত্ত্বেও কি করে চুরির উপদ্রব চলছে রাজধানীতে । তবে পুলিশের এধরণের কর্মকান্ডে কতটুকু নিরাপত্তায় রয়েছে রাজধানীর মানুষ এই মুহূর্তে তা নিয়ে রইলো প্রশ্নচিহ্ন।

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...