কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় মানুষের পাশে এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত

Date:

কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় নাগরিকদের সাহাযার্থে এগিয়ে এলেন রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত । জানা যায় লকডাউনের চলাকালীন রামনগর জয়পুর মসজিদ রোড এলাকার কাঁটাতারের ওপারে থাকা ভারতীয়রা কঠোর সমস্যার সম্মুখীন হচ্ছেন, ভোগ করতে পারছেন না নিজেদের পরিশ্রমের ফসলও । তাই রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে এলাকার ৩৬ গরিব পরিবারের মধ্যে রেশনিংয়ের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এ ধরণের কর্মসূচি গরিবদের স্বার্থে আগামী দিনেও চালিয়ে যাবেন বলে জানান বিধায়ক ।

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...