5
জনতার কলম ওয়েবডেস্ক, ৬জুলাই :- বিরোধী দলগুলির বিভিন্ন ইস্যুতে বিক্ষোভের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে অসম বিধানসভার ষোড়শ অধিবেশনের বাজেট অধিবেশন। সদ্য গঠিত ষোড়শ বিধানসভার এটি প্রথম বাজেট অধিবেশন।
এই অধিবেশন মোট ২৬ ক্যালেন্ডার দিনের মধ্যে ১৬টি কার্যদিবসে অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুলাই ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি (বাজেট) বিধানসভায় পেশ করা হবে।
অধিবেশন চলাকালীন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বিরতি থাকবে। এরপর পুনরায় অধিবেশন শুরু হয়ে ৩১ জুলাই শেষ হবে।
সরকারি সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনে আগামী অর্থবর্ষের আয়-ব্যয় সংক্রান্ত প্রস্তাবের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।