2
জনতার কলম ওয়েবডেস্ক, ৬জুলাই :- ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে। সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করায় আসন তিনটি শূন্য হয়।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামীকাল নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই (স্ক্রুটিনি) সম্পন্ন হবে।
এই তিনটি আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।