জনতার কলম ওয়েবডেস্ক :- তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগণনা শেষ হতেই রাজ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই নির্বাচনে টিভিকে (TVK) একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। দলের নেতা অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় রাজ্যে দ্রাবিড় রাজনীতির প্রতিষ্ঠাতা সি. এন. অন্নাদুরাইকে শ্রদ্ধা জানান।
আজ চেন্নাইয়ের কাছাকাছি পানাইয়ুরে দলের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত টিভিকে বিধায়কেরা একত্রিত হন। সেখানে জোসেফ বিজয়কে বিধায়ক দলনেতা হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলনেতা নির্বাচন সম্পন্ন হওয়ার পরই টিভিকে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে পারে। ফলে তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের জল্পনা এখন তুঙ্গে।