যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করলেন টিপরা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা। বর্তমানে মুম্বইয়ে চিকিৎসাধীন অবস্থায় একটি ভিডিও বার্তায় তিনি যুব টিপরা ফেডারেশন (YTF)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মন্তব্য করেন।

প্রদ্যোত বলেন, অতীতে বিভিন্ন আন্দোলনে যুবকদের সামনের সারিতে রাখা হলেও, পরে নেতৃত্বের ক্ষেত্রে তাদের উপেক্ষা করা হয়েছে। অনেক সময় পুলিশের মুখোমুখি হতে হয়েছে তরুণদেরই, কিন্তু ক্ষমতার আসনে বসানো হয়েছে সীমিত কয়েকজন প্রবীণ নেতাকে।

যদিও তিনি প্রবীণদের প্রতি সম্মান রেখেই বলেন, বর্তমান সময় মূলত যুব সমাজের। ত্রিপুরার অধিকাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে উল্লেখ করে তিনি জানান, আজকের প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বুঝতে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম নেতৃত্বই রাজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা নিতে পারে।

তিনি আরও বলেন, YTF এবং ছাত্র সংগঠন TISF-এর মতো সংগঠনগুলিকে ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। গ্রাম পর্যায়ে কাজ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সততা ও দায়বদ্ধতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর জোর দেন তিনি।

যুবকদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে প্রদ্যোত বলেন, নিজেদের মধ্যে বিভাজন না তৈরি করে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ যুব সমাজ আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...