স্বাস্থ্য পরিষেবা গ্রামে পৌঁছে দিতে জোর, পোস্ট-বাজেট ওয়েবিনারে বার্তা মোদীর 

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- গত কয়েক বছরে দেশের স্বাস্থ্য অবকাঠামো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ‘সবকা সাথ, সবকা বিকাশ – মানুষের আকাঙ্ক্ষা পূরণ’ শীর্ষক পোস্ট-বাজেট ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা শুধু আলোচনার বিষয় নয়, বরং তা কেন্দ্রীয় বাজেটের মূল ভিত্তি এবং সরকারের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী জানান, দেশ এখন প্রতিরোধমূলক ও সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই লক্ষ্য পূরণে দেশের বহু জেলায় শতাধিক নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, আয়ুষ্মান ভারত যোজনা এবং আরোগ্য মন্দিরের মাধ্যমে দেশের গ্রামাঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি ভারতের ঐতিহ্যবাহী যোগ ও আয়ুর্বেদ বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

‘কেয়ার ইকোনমি’র প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে কেয়ারগিভারের চাহিদা বাড়ছে, যার ফলে দেশে লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য নতুন দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

এদিন তিনি STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের জন্য গর্ব প্রকাশ করেন। ভবিষ্যতের প্রযুক্তিখাতে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

গবেষণার ক্ষেত্রেও আরও শক্তিশালী পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি গবেষণা ইকোসিস্টেম তৈরি করতে হবে যেখানে তরুণ গবেষকেরা বাধাহীনভাবে নতুন ধারণা নিয়ে কাজ করতে এবং পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।

শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সমন্বয়ের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী Animation, Visual Effects, Gaming, and Comics (AVGC) sector খাতের প্রসারের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ভারত ধীরে ধীরে উদ্ভাবননির্ভর অর্থনীতির দিকে এগোচ্ছে। সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিল্পক্ষেত্রের সঙ্গে সমন্বয় বাড়িয়ে গবেষণা ও বাস্তবভিত্তিক শিক্ষার কেন্দ্র হিসেবে নিজেদের গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...