উন্নয়ন প্রকল্পের গুণগতমান বজায় রেখে দ্রুত কাজ শেষের নির্দেশ সুশান্ত চৌধুরীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে একাধিক উন্নয়নমুখী প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রকল্পগুলির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর মধ্যে আগরতলায় ট্রান্সপোর্ট কমিশনারেটের নতুন অফিস নির্মাণ, বিভিন্ন জেলায় নতুন জেলা পরিবহন অফিস (ডিটিও) স্থাপন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

এই সমস্ত অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি, নির্ধারিত সময়সীমা এবং আর্থিক দিকগুলি পর্যালোচনা ও মূল্যায়নের লক্ষ্যে সোমবার সচিবালয়ে এক উচ্চ-পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সভায় পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর এবং হাউজিং বোর্ডের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে চলমান প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণকারী সংস্থাগুলিকে নির্দেশ দেন যাতে কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হয়। পাশাপাশি প্রকল্পের কাজ শেষ হওয়ার পর যথাসময়ে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী জানান, রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সুসংগঠিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে একাধিক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে রাজ্যের পরিবহন পরিষেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য সুবিধা মিলবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...