মায়ের বকুনিতে অভিমান: ফাঁসিতে আত্মহত্যা নাবালিকার, শোকস্তব্ধ এলাকা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-খোয়াই জেলার পূর্ব গণকি এলাকায় মর্মান্তিক ঘটনায় ফাঁসিতে আত্মহত্যা করল ১৫ বছরের এক নাবালিকা কিশোরী। মৃত নাবালিকার নাম জানা গেছে, সে ওই এলাকার বাসিন্দা স্বপন শুক্ল বৈদ্যের কন্যা।

ঘটনার বিবরণে খোয়াই মহিলা থানার সাব-ইন্সপেক্টর সুমিত্রা কপালী জানান, গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে যে পরিবারের অন্যান্য সদস্যদের অলক্ষে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই নাবালিকা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করেন।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাটিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, আজ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মায়ের বকুনিতে অভিমান করেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে ওই নাবালিকা। তবে পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনাকে ঘিরে পূর্ব গণকি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...