ধর্মনগর পুলিশের বড় অভিযান: ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ধর্মনগর থানার পুলিশ আবারও বড় সাফল্য অর্জন করেছে। আজ সকাল আটটার দিকে কৈলাশহর রোডের আনন্দবাজার নাকা পয়েন্ট থেকে প্রায় ৭০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই পাচারকারীরা ধর্মনগর–কৈলাশহর জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি. জুরিমপুইয়া নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশবাহিনী অভিযান চালায়। অভিযানে একটি বলেরো পিকআপ ভ্যান আটক করা হয় এবং এতে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার হয়। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যায়। উদ্ধার হওয়া সিগারেটগুলি পরবর্তী ধাপে ধর্মনগর আরক্ষা দপ্তর থেকে আদালতের মাধ্যমে কাস্টমস দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, ধর্মনগর ও পানিসাগর থানার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে বার্মিজ সিগারেট পাচারের জন্য ব্যবহার হচ্ছে। এসব সিগারেট রাজ্যের বিভিন্ন স্থানের মাধ্যমে বাংলাদেশে পাচার করা হয়। আজকের অভিযানে দীর্ঘদিনের চেষ্টা শেষে বড় সাফল্য অর্জন করা হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, দামছড়া এলাকার কিছু ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এই অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত।

ধর্মনগর আরক্ষা দপ্তরে পৌঁছানো এই সাফল্যের খবরে অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা জানান, গোপন সূত্রে আগেই খবর ছিল যে আজ সকালে বিপুল পরিমাণ সিগারেট কৈলাশহরের উদ্দেশ্যে রওনা দেবে। সেই অনুযায়ী পুলিশ নাকা পয়েন্টে অবস্থান নেয় এবং গাড়ি পৌঁছাতেই অভিযান চালিয়ে সিগারেট উদ্ধার করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...