বাঁচানো গেলো না আড়াই বছরের শিশুকে! খুনের অভিযোগে আতঙ্ক

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-সোমবার সকালে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল নীলকমল এলাকার বিশ্বজিৎ ঘোষের ছেলে বিবেক ঘোষ (ডাকনাম: সন, বয়স আড়াই বছর) নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা নিখোঁজ শিশুর খোঁজে নেমে, বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তাকে উদ্ধার করেন।

শিশুকে দ্রুত মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর শিশুকে রেফার করেন আগরতলা হাঁপানি হাসপাতালে। তবে সেখানে পৌঁছানোর পর শিশুর মৃত্যু ঘটে।

স্থানীয়দের অভিযোগ, শিশুকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পরিকল্পনা অনুযায়ী নিতে না পারায় সন্দেহভাজনরা শিশুকে পুকুরে ফেলে পালিয়ে যায়। চিকিৎসকরা জানান, হাসপাতালে শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...