নতুন আইনজীবীদের সনদ দিলো বার কাউন্সিল অফ ত্রিপুরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বার কাউন্সিল অফ ত্রিপুরার পক্ষথেকে এক অনুষ্টানের মাধ্যমে আইনি পেশার সনদ দেওয়া হলো নতুন আইনজীবীদের। সোমবার ত্রিপুরা উচ্চ আদালতের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন উচ্চ আদালতের মুখ্য বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়, বিচারপতি এস দত্ত পুরকায়স্থ, বিচারপতি বি পালিত, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা বার কাউন্সিল এর চেয়ারম্যান রতন দত্ত সহ অন্যান্নরা।

অনুষ্ঠানে ৮০ জন নতুন আইনজীবীকে আইনি পেশার সনদ কিংবা রেজিস্ট্রেশন দেয় বার কাউন্সিল অফ ত্রিপুরা। অনুষ্ঠানে উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানঘিরে নতুন আইনজীবীদের মধ্যে বেশ উচ্ছাস দেখা গিয়েছে। ভাবগম্ভীর পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...