এখনও সুস্থ আছি, পার্টি আমাকে যে ভাবে ব্যবহার করবে, আমি তৈরি আছি: দিলীপ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা নির্বাচনের পর রাজ্য বিজেপির অগ্রগতি নিয়ে প্রশ্ন সভাপতি দিলীপ ঘোষ। নাম না করে তিনি কটাক্ষ করলেন বিজেপির বর্তমান গোষ্ঠীকেন্দ্রিক নেতৃত্বকে। পাশাপাশি নিজের সক্রিয় অবস্থান জানিয়ে বললেন, “ম্যায় হুঁ না। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি কারও সার্টিফিকেট কোনও দিন চাইনি।

কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সব এসেছেন আমার কাছে। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এগোচ্ছে না কেন? সেজন্য এই ধরণের প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর দিতে হবে। নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, “দিলীপ ঘোষ তৈরি আছে। রাস্তায় আছে। কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন, আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সুস্থ সবল আছি।

পার্টি আমাকে যে ভাবে ব্যবহার করবে, আমি তৈরি আছি। ম্যায় হুঁ না? প্রসঙ্গত, সদ্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শমীক ভট্টাচার্য। গত সপ্তাহেই তাঁর সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ। জানিয়েছেন, শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দলের হয়ে কাজ করতে আগ্রহী তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...