Uncategorized
বন্যায় বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের ক্ষতিতে প্রতিটি ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত পুর নিগমের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক কালের বৃষ্টিতে জল যন্ত্রনায় নাকাল শহরবাসী। নতুন নতুন জায়গায় এখন সামান্য বৃষ্টিতেই জল উঠছে। তবে এখন আর আগের মতো বেশিক্ষন জল দাঁড়িয়ে থাকে না। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক হয়। সেখানে পুর নিগম এলাকার বিভিন্ন সমস্যা, কাজের অগ্রগতি, বিগত দিনে গৃহীত সিদ্ধান্তগুলি কতটা কার্যকর হয়েছে তা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে জলের সমস্যা নিয়ে আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার বলেন, স্মার্ট সিটির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সব দিকে ড্রেন এর কাজে হাত দেওয়া হয়েছে। সারা শহরেই কাজ হচ্ছে। তাই এখন কিছুটা সমস্যা হলেও কাজ শেষ হয়ে যাওয়ার পর জলের সমস্যা থাকবে না বলে মেয়র জানান।
সাম্প্রতিক কালে বৃষ্টি ও বন্যায় বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে তার জন্যে প্রতিটি ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। মশা দমনের জন্যে অর্থ বরাদ্দের হার ৫ গুন বাড়ানো হয়েছে। আগরতলা পুর নিগম কনফারেন্স হলে মাসিক কাউন্সেলিং এর এই বৈঠকে মেয়র দীপক মজুমদার সহ সমস্ত ওয়ার্ডের কর্পোরেটাররা, কমিশনার, জোনাল চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Continue Reading
