বন্যায় বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের ক্ষতিতে প্রতিটি ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত পুর নিগমের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক কালের বৃষ্টিতে জল যন্ত্রনায় নাকাল শহরবাসী। নতুন নতুন জায়গায় এখন সামান্য বৃষ্টিতেই জল উঠছে। তবে এখন আর আগের মতো বেশিক্ষন জল দাঁড়িয়ে থাকে না। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক হয়। সেখানে পুর নিগম এলাকার বিভিন্ন সমস্যা, কাজের অগ্রগতি, বিগত দিনে গৃহীত সিদ্ধান্তগুলি কতটা কার‍্যকর হয়েছে তা নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে জলের সমস্যা নিয়ে আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার বলেন, স্মার্ট সিটির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সব দিকে ড্রেন এর কাজে হাত দেওয়া হয়েছে। সারা শহরেই কাজ হচ্ছে। তাই এখন কিছুটা সমস্যা হলেও কাজ শেষ হয়ে যাওয়ার পর জলের সমস্যা থাকবে না বলে মেয়র জানান।

সাম্প্রতিক কালে বৃষ্টি ও বন্যায় বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে তার জন্যে প্রতিটি ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। মশা দমনের জন্যে অর্থ বরাদ্দের হার ৫ গুন বাড়ানো হয়েছে। আগরতলা পুর নিগম কনফারেন্স হলে মাসিক কাউন্সেলিং এর এই বৈঠকে মেয়র দীপক মজুমদার সহ সমস্ত ওয়ার্ডের কর্পোরেটাররা, কমিশনার, জোনাল চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...