জেলা শাসক তড়িৎ মোহনর চাকমার বিরুদ্ধে সরব তিপ্রা মথার যুব সংগঠন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোমতী জেলা শাসক তড়িৎ মোহনর চাকমার বিরুদ্ধে সরব তিপ্রা মথার যুব সংগঠন। উদয়পুর গোমতী জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ। আন্দোলনকারীরা এক সময় পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসক কার‍্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা শাসক কার্যালয় চত্বরে। উদয়পুরে প্রদ্যুৎ ও ডিএম কাণ্ডে মথা নেতা কর্মীদের বিক্ষোভ।

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী মথার নেতা কর্মীরা সোমবার জেলা শাসকের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। ওই বিক্ষোভকে ঘিরে গোমতী জেলা শাসক কার‍্যালয় চত্বরে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা এক সময় পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

এই ঘটনায় নিরাপত্তা কর্মীদের ছাপিয়ে শক্তি দেখায় ত্রিপা মথার যুব সংঠন ওয়াইটিএফ। জেলা শাসক এবং সরকারে বিরুদ্ধে শ্লোগান তুলে তারা। তারা আগেই ঘোষণা দিয়েছিলো সোমবার গোমতী জেলার সমস্ত অফিস অচল করে দেয়া হবে। যেমন ঘোষণা তেমন কাজ। এদিন তাদের এই আন্দোলনে বিশৃঙ্খগল পরিস্থিতির সৃষ্টি জেলা শাসকের অফিস সহ সংশ্লিষ্ট এলাকা জুড়ে।

তাদের অভিযোগ গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা প্রদ্যোত কিশোর দেবর্বমণের সঙ্গে আপত্তিজনক আচরণ করেছেন। তাকে শাস্তি দিতে হবে। উল্লেখ্য ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সঙ্গে রাত ১০টা নাগাদ দেখা করেন নি গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট গোমতী জেলার শাসককে অপসারণের দাবি জানালো ওয়াইটিএফ। সহ জেলার সব অফিসে তালা দেবার ঘোষণা দিয়েছে মথার যুব সংগঠন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...