বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর, সর্বসান্ত পরিবার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর। ঘটনাটি ঘটে বিলোনিয়া থানার অন্তর্গত গাছবাড়িয়া এলাকায় হারাধন মজুমদারের বাড়িতে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এদিন এই অগ্নিসংযোগ ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। জানা যায় শনিবার দুপুরে গাছবাড়িয়া এলাকায় হারাধন মজুমদারের বাড়িতে তার ছেলে বিনয় মজুমদারের ঘরে আচমকাই আগুন লেগে যায়। ঘরটিতে প্রচুর পরিমাণে রাবারসহ গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা ছিল।

যেহেতু ঘরটির সাথে রান্নাঘরের কোন যোগসুত্র ছিল না তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এদিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গ্যাস ভর্তি সিলিন্ডারটি ফেটে যায়, ফলে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায়।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবই শেষ। জানা যায় হারাধন মজুমদারের ছেলে পেশায় কৃষক। বিনয় মজুমদার ঘর তৈরি করার জন্য নগদ টাকা ঘরে এনে রেখেছিল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...