অপারেশন সিন্দুর সফল হওয়ায় ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানালো ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে শনিবার আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গনে অপারেশন সিন্দুর সফল হওয়ায় ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানানো হয়। এই উপলক্ষে সকালে প্রেসক্লাব চত্বরে জোয়ানদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও স্যালুট জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার বলেন, অপারেশন সিন্দুর সফল হওয়ায় ভারতবাসী হিসেবে রাজ্যের সাংবাদিকরাও গর্বিত।

এর জন্য জোয়ানদের অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে দৈনিক সংবাদ ট্রাস্ট এর চেয়ারম্যান সঞ্জয় পাল বলেন, অপারেশন সিন্দুর সফল হয়েছে দারুণভাবে। এর জন্য তিনিও ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের মহাসচিব অলক ঘোষ, ইউনিয়নের সহ-সভাপতি চিত্রা রায়, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক সুরজিৎ পাল, খুমলং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ, অভিষেক দে প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...