অবৈধ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিলো গ্রামবাসী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- অশান্ত বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আবার অবৈধ উপায়ে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার হিড়িক লক্ষ্য করা গেছে। শুক্রবার সকালে সীমান্ত এলাকা শ্রীনগরে গ্রামবাসীর হাতে আটক ১১ জন বাংলাদেশী নাগরিক। সাক্রম মহকুমার পোয়াংবাড়ী আর ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের কড়লিয়া টিলা ধনঞ্জয় দেবনাথ এর পরিত্যক্ত বাড়িতে তারা অবস্থান করছিলো।

সকালে স্থানীয়রা ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয়। এলাকা সূত্রে জানা যায় এই ১১ জন বাংলাদেশি নাগরিক গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছিল। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৪টি শিশু সন্তানের রয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...