রাজধানীর সুপারি বাগান এলাকায় এক দোকানে দুঃসাহসিক চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো দুঃসাহসিক চুরিকান্ড শহর আগরতলায়। এবারের ঘটনা রাজধানীর কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায়। চোরের দল একটি দোকানে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। তাছাড়া দোকানের কিছু দামি সামগ্রী নিয়েগেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সুজিত দে. বাড়ির সামনেই উনার দোকান।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান সব মিলিয়ে খাতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা। চোর বাড়ির ভিতর দিয়ে শুক্রবার রাতের কোনো এক সময় দোকানে প্রবেশ করে বলে অভিযোগ। শনিবার সকালে তিনি চুরির ঘটনা আঁচ করতে পারেন। যথারীতি খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাওকে গ্রেপ্তারের খবর নেই।

পুলিশ কিছুদিন পর পর চোর কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের জীবন সম্পত্ত্বি রক্ষা করা এখন প্রশ্নের মুখে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...