ওয়াকফ আইন নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে, মানুষকে বিভ্রান্তকরতে চাইছে: অনিল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওয়াকফ সংশোধনী বিল আইনে রূপান্তরিত হতেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে হিংসাত্মক আন্দোলন। তবে বসে নেই শাসক দল বিজেপি। দলীয় নেতৃত্বকে বিভিন্ন জায়গায় ওয়াকফ আইনের প্রচারে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যে এলেন বিজেপি এর সর্বভারতীয় সম্পাদক অনিল কেএন্টোনি।

বৃহস্পতিবার আগরতলায় এই বিষয়ে একসাংবাদিক সম্মেলন করেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব ও রাজীব ভট্টাচার্য। সর্বভারতীয় সম্পাদক ওয়াকফ আইনের প্রসঙ্গে জানান, ওয়াকফ আইন ও ওয়াকফ বোর্ড এক নয়। এই আইনের মধ্যে দিয়ে ওয়াকফ সম্পত্তির নিশ্চয়তা হালো।

এই আইনে গরিব অংশের মুসলিমরা এমনকি মহিলারা উপকৃত হবেন। তাতে স্বচ্চতা ও ন্যায় বাড়বে। ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করা হবে না। বিরোধীরা এই বিষয়টিকে নিয়ে অপপ্রচার করছে, মানুষকে বিভ্রান্তকরতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...