ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা। শুক্রবার বিকেল ৪টা ২২ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ৪.০ রেকর্ড করা হয়েছে। তবে, কোথাও ক্ষয়ক্ষতির কোন খবর নেই। বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর থেকে এই খবর জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল আগরতলা থেকে উত্তর পূর্ব দিকে ২১ কিলোমিটার দূরত্বে বাংলাদেশে।

ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে। বাংলাদেশে ওই ভূমিকম্পে রামগঞ্জ উপজেলা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। তাছাড়া, ত্রিপুরা সহ মিজোরাম ও মেঘালয়ের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে পঞ্চম জোনে রয়েছে।

এখানে যে কোনো সময় বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। সম্প্রতি মায়ানমার এবং থাইল্যান্ডে ঘটে যাওয়া ভূমিকম্পের কথা এখনও কেউ ভুলতে পারেননি। দুটি দেশেই রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত। বিশেষ করে থাইল্যান্ডে মৃত্যুর প্রকৃত সংখ্যাও পাওয়া যায়নি শেষ পর্যন্ত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...